সাভার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার সাথী গামের্ন্টস লিমিটেডের শ্রমিকরা জিরানী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
পরে রাত ৮টার দিকে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধ চলাকালে শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছোড়ে ও কাচ ভাংচুর করে। পরে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে এসআই আবিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24