ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০১২ সালের জন্য মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং আটদিনের নির্বাহী ছুটির তালিকা প্রকাশ করেছে।
এ তালিকায় মুসলমান ও বৌদ্ধদের জন্য পাঁচ দিন এবং হিন্দু খ্রিস্টানদের জন্য আটদিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে বৃহস্পতিবার পঞ্জিকা বর্ষের জন্য এ সরকারি ছুটির তালিকা ঘোষণা করা হয়।
সরকারিভাবে এ ছুটির তালিকা ঘোষণা করা হলেও ধর্মীয় বিষয়গুলো চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। এক্ষেত্রে সরকারের ঘোষিত তালিকার দিন পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে।
ঘোষিত তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ১৭ মার্চ এবং শাহাদৎ বার্ষিকী ১৫ অগাস্ট, ৫ ফেব্র"য়ারি ঈদ-ই-মিলাদুন্নবী, ২১ ফেব্র"য়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, পহেলা মে মে দিবস, ৪ জুন বুদ্ধ পূর্ণিমা, ৯ অগাস্ট জন্মাষ্টমী, ১৭ অগাস্ট জুমাতুল বিদা, ২০ অগাস্ট ঈদুল ফিতর, ২৪ অক্টোবর দূর্গাপুজার বিজয়া দশমী, ২৭ অক্টোবর ঈদুল আযহা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনকে (বড়দিন) সাধারণ ছুটি হিসেবে রাখা হয়েছে।
নির্বাহী আদেশের ছুটির মধ্যে রয়েছে- ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ), ৬ জুলাই শবে বরাত, ১৬ অগাস্ট শবই ক্বদর, ১৯ ও ২১ অগাস্ট ঈদুল ফিতরের আগের ও পরের দিন, ২৬ ও ২৮ অক্টোবর ঈদুল আজহার আগের ও পরের দিন এবং ২৫ নভেম্বর আশুরা।
এছাড়া ১৮ জানুয়ারি আখেরী চাহা সোম্বা, ৫ মার্চ ফাতেহা ইয়াজদাহম, ১৮ জুন শবে মেরাজ, ২২ অগাস্ট ঈদুল ফিতরের পরের দ্বিতীয় দিন এবং ২৯ অক্টোবর ঈদুল আযহার পরের দ্বিতীয় দিন ঐচ্ছিক ছুটির তালিকায় রাখা হয়েছে। এ ছুটি শুধু মুসলমানদের জন্য কার্যকর হবে।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য তাদের জন্য ঘোষিত তালিকা অনুসরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৪০ ঘ.
bdnews24