ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামকে পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
শফিকুল ইসলাম বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহকারী অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং পরিকল্পনা বিভাগের ওএসডি সিনিয়র সহকারী প্রধান শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৪ ঘ.
bdnews24