২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অস্ত্রসহ ৫ 'ডাকাত' গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম থেকে বুধবার ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

মৌলভীবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম থেকে বুধবার ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকালে আদালতে হাজির করলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া দুটি প্রাইভেট কার, ছয়টি সিএনজি অটোরিকশা, একটি নোয়াহ্ মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক হয়েছেন সিলেটের কানাইঘাটের দর্জিমাটি এলাকার আব্দুর রহিম (৩৮), মৌলভীবাজারের বড়লেখার পূর্ব দক্ষিণভাগ গ্রামের কামাল হোসেন (২৯), চান্দগ্রামের লাল মিয়া (৪৬), সামসুল ইসলাম (৩৭) ও সুহেল আহমদ (২০)। বড়লেখা থানার ওসি কামরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল, একটি এলজি, একটি পাইপগান, চার রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড পাইপগানের গুলি ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দু'টি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.