২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ লাইনের পানির ট্যাঙ্কে কনস্টেবলের লাশ

পাবনা পুলিশ লাইন ব্যারাকের পানির ট্যাঙ্ক থেকে এক পুলিশ সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

পাবনা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পুলিশ লাইন ব্যারাকের পানির ট্যাঙ্ক থেকে এক পুলিশ সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে। শরিফুল ইসলাম (২২) নামে ওই পুলিশ কনস্টেবলের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালীতে। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, বুধবার সকালে পুলিশ লাইনে শরিফুল ইসলাম উপস্থিত না থাকায় তার খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুলিশ লাইন ব্যারাকের তৃতীয় তলার ছাদের পানির ট্যাঙ্ক থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি। পুলিশ সুপার বলেন, "এটি হত্যা না আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২১৯ ঘ.