২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে সেনাসদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ময়মনসিংহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে সেনাসদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের কাশিগঞ্জ এলাকা থেকে রেজাউল হক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের আগে রোববার দুপুরে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। রেজউলও একজন সেনাসদস্য বলে র‌্যাব জানায়। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত আছেন। ময়মনসিংহ র‌্যাব-৯ এর মেজর ইফতেখার জানান, গত ১৩ অক্টোবর গভীর রাতে ময়মনসিংহের আকুয়া বোর্ডঘর খালপার এলাকায় নিজের ভাড়া বাসায় খুন হন ল্যান্স কর্পোরাল মাহবুবুল আলম। পরদিন নিহতের ভাই মেহেদী হাসান কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মাহবুবুল আলমের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি রেজাউলের নাম বলেন। "রোউলের সঙ্গে মাহবুবুলের অনৈতিক সম্পর্কের জেরে এই হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে," বলেন তিনি। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার জানান, র‌্যাব রেজাউলকে তাদের কাছে হস্তান্তর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.