২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজ সুলতানের মৃত্যুতে বিএনপির শোক

সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের ইন্তেকালে আমরা শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।" ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সুলতান (৮৭) শনিবার যুক্তরাষ্ট্রে মারা যান। বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের পর তারই ক্ষমতায় বসার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪৫ ঘ.