২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী সৌদি যুবরাজের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি তার সহযোগিতার কথা স্মরণ করেছেন। ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সুলতান (৮৭) শনিবার যুক্তরাষ্ট্রে মারা যান। বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের পর তারই ক্ষমতায় বসার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/জেকে/১৩২৮ ঘ.