২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হাতকড়াসহ আসামি পালিয়েছে

রাজশাহীতে মোটরসাইকেল উদ্ধার করতে নিয়ে যাওয়া এক আসামি পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

রাজশাহী, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহীতে মোটরসাইকেল উদ্ধার করতে নিয়ে যাওয়া এক আসামি পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর শাহ মখদুম থানার সামনে এই ঘটনা ঘটে। কামাল হোসেন নামের ওই আসামির বাড়ি ফরিদপুর জেলায়। নগরীর শিরোইল কলোনির একটি ভাড়া বাড়িতে থাকতো। শাহমখদুম থানার ওসি মো. সানাউল্লাহ জানান, মোটরসাইকেল চুরির অভিযোগে চারদিন আগে শিরোইল কলোনি থেকে কামালকে আটক করা হয়। এরপর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই কলোনি থেকে কামাল মোটরসাইকেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। তিনি আরো জানান, কামালের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে শাহমখদুম থানার উপ-পরিদর্শক আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ হাতকড়া পরিয়ে কামালকে নিয়ে মোটরসাইকেল উদ্ধার করতে যায়। নগরীর দুরুলের মোড় এলাকায় যাওয়ার পর কৌশলে কামাল হাতকড়াসহ পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১৯ ঘ.