২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ ও গাজীপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও গাজীপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইজন এবং গাজীপুর সদরে রয়েছেন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নতুনবাজারে সকালে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ট্রাক চালক মোস্তফা মিয়া (৩৫) ও তার সহকারী উজ্জ্বল মিয়া (২৫)। মোস্তফার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদপ গ্রামে এবং উজ্জ্বলের বাড়ি বগুড়া সদরের নুরুল মধ্যপাড়া গ্রামে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ জানান, সকাল ৬টায় সিলেটগামী একটি ট্রাকের এর বিপরীতমুখী আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। ঢাকাগামী ট্রাকের আহত চালক ও সহকারীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুিনক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সামনে বাস চাপায় নিহত হন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট'র (ব্রি) শ্রমিক মো. মজিবুর রহমান (৪৫)। তিনি গাজীপুর সদরের যোগীতলা গ্রামের ওহাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়দেবপুরের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দৌলা বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে বারি গেইটের বিপরীতে চা স্টল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন মজিবুর। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪৪ ঘ.