২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু

দেয়ালে রঙ করার সময় গাজীপুরে একটি কারখানার ছয় তলা থেকে পড়ে দুই রঙ মিস্ত্রি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেয়ালে রঙ করার সময় গাজীপুরে একটি কারখানার ছয় তলা থেকে পড়ে দুই রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁদপুরের উত্তর কেরুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম (২৮) ও কিশোরগঞ্জের লক্ষ্মীগঞ্জ গ্রামের হারুনের ছেলে খাইরুল (৪৫)। বৃহস্পতিবার দুুপুরে শ্রীপুরের মাওনা এলাকার নোমান উইভিং কারখানায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন সাংবাদিকদের জানান, রশিতে টানানো একটি হ্যাঙ্গারে উঠে ওই দুই শ্রমিক ছয় তলার দেয়ালে কাজ করছিলো। হঠাৎ করেই তা ছিড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান এসআই। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০১০ ঘ.