ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে আরো চার জন বিচারক যোগ হয়েছেন।
বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে চার জনের নিয়োগের কথা জানানো হয়।
চার বিচারপতি হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম শহীদুল হক ও আবু তাহের মো. সাইফুর রহমান, আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্ব¡প্রাপ্ত) সহিদুল করিম এবং জেলা জজ মো. জাহাংগীর হোসেন।
রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। শপথ নেওয়ার দিন থেকে দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে হাইকোর্টে ৯৪ জন বিচারক রয়েছেন। সর্বশেষ গত ৪ অক্টোবর ছয় জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন এ সংখ্যা দাঁড়ালো ৯৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৩৩৯ ঘ.
bdnews24