২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চাঁদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো দেড় বছর বয়সী মিম ও তার জমজ বোন ঝিম। শিশু দু'টির আত্মীয় শাহ আলম সাংবাদিকদের জানান, খেলা করতে গিয়ে তারা বাড়ির পুকুরে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.