২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণে দারিদ্র্য দূর সম্ভব নয়: আকবর আলি

ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্রদের উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং অর্থনীতিবীদ আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্রদের উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং অর্থনীতিবীদ আকবর আলি খান। মঙ্গলবার দুপুরে এক সেমিনারে তিনি বলেন, "ক্ষুদ্র ঋণ ঔপনিবেশিক অর্থনৈতিক চিন্তার আধুনিক সংস্করণ মাত্র। প্রতিবছর দেশের প্রায় ১ কোটি জনগোষ্ঠী ক্ষুদ্র ঋণের প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন। এ ধরনের কোনো প্রকল্পের মাধ্যমে কখনোই দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব নয়।" 'পল্লী উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতি' শীর্ষক এ সেমিনার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন ক্লাব'। আকবর আলি খান আরো বলেন, বাংলাদেশ সরকারের অতীতের ঔপনিবেশিক শাসনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য দূর করতে হলে সরকার এবং বিভিন্ন বিসরকারি সংগঠনকে সামাজিক পুঁজি বৃদ্ধি করতে কাজ করতে হবে। বাংলাদেশের এনজিও তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, "এভাবে গ্রামীণ উন্নয়ন কখনোই সম্ভব নয়।" সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক এর নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। পরে এই প্রবন্ধের উপরে আলোচনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক অধ্যাপক ড. মামুন রশিদ এবং অধ্যাপক মির্জা আজিজুল ইসলাম। মূল প্রবন্ধে বাংলাদেশের গ্রামাঞ্চলের বর্তমান অবস্থার ওপর একটি গবেষণা চিত্র উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮০১ ঘ.