২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা রাখার দায়ে মা-মেয়ে-জামাতা দন্ডিত

গাজীপুরে দু'কেজি গাঁজাসহ গ্রেপ্তারের পর মা, মেয়ে ও জামাতাকে দু'দছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

গাজীপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দু'কেজি গাঁজাসহ গ্রেপ্তারের পর মা, মেয়ে ও জামাতাকে দু'দছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগ করতে হবে। শনিবার রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হাবিব ওই সাজা দেন। দ-িরা হলেন সদর উপজেলার মধ্য খাইলকুর এলাকার প্রয়াত নাজিম উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ জয়নব বেওয়া (৫০), তার মেয়ে আকলিমা (২৪) এবং আকলিমার স্বামী মো. রানা (২৫)। শনিবার বিকালে গাজীপুর র‌্যাব-১ ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়নবের কাছ থেকে এক কেজি, আকলিমার কাছ থেকে আধা কেজি এবং রানার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আরো জানান, জয়নব ও রানা গত ৯ অগাস্ট ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন। ওই মামলায় তারা এতদিন জামিনে মুক্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০০৮ ঘ.