২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের ঘুম কেড়ে নিলো ৪ জনের প্রাণ

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

শেরপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহত আইন উদ্দিন (৫০) ও আইন উদ্দিন ওরফে আনু (৫৫) কিশোরগঞ্জের কটিয়াদি থানার বাসিন্দা এবং ফালু (৬০) দুদুর (৪০) বাড়ি নরসিংদীর মনাহরদীতে। দুপুর ১টার দিকে উপজেলার বনপদ্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নকলা থানার ওসি এ কে এম ফসিহুর রহমান। বাসটি সদর উপজেলার লছমনপুর মুর্শিদপুরের দোজাপীরের মাজার থেকে ওরস শেষে ৬০-৭০ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদিতে ফিরছিলো। আহত ওজোফা খাতুন (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি চালানোর সময় কিছুক্ষণ পর পর চালক ঘুমিয়ে পড়ছিলেন। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ বাসটি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার জন্য বাসের চালকের ঘুমকেই দায়ী করছেন বাসের অন্যান্য যাত্রীরাও। ওসি ফসিহুর রহমান বলেন, "আহতদের মধ্যে দুই জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ২১ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৫২ ঘ.