২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ট্রাকচাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ট্রাকচাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আরিফ (৪০)। শনিবার গভীর রাতে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১টার দিকে দেওয়ানহাট মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক আরিফকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/জেকে/১২৫৪ ঘ.