২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় দুর্ঘটনায় দম্পতি নিহত

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন সেতুর নিরাপত্তা তদারককারী এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

টাঙ্গাইল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন সেতুর নিরাপত্তা তদারককারী এক কর্মকর্তা। নিহত তারেক বিন রশিদ (৫৫) সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান মেটালার্জিকাল কন্সট্রাকশন কোম্পানি অব চায়নার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর তারেকের স্ত্রীর নাম ফারহানা মুনমুন (৩৫)। শনিবার প্রথম প্রহরে দুর্ঘটনায় দুজনই মারা যান বলে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক ও তার স্ত্রী প্রাইভেটকারে চড়ে সিরাজগঞ্জ থেকে বাসায় ফিরছিলেন। তার টোল প্লাজায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুনমুন মারা যান। তারেককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। ওসি বলেন, তারেক তার নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সেতুর সংযোগ সড়ক পরিদর্শনে গিয়েছিলেন। তারেক ও মুনমুন দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের বড় ছেলে এবং একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। তাদের ছোট ছেলের বয়স আট মাস। তারেকের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বল্লভপুর গ্রামে। মাদারীপুরে মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত মাদারীপুর সদর উপজেলার ঝাউদীতে মটর সাইকেল চাপায় আনোয়ারউদ্দিন ভূইয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের ছেলে আহমেদ ভূইয়া জানান, শুক্রবার বিকালে জেলার সদর উপজেলার টুবিয়া হাট থেকে বাড়ি ফেরার পথে ঝাউদীর প্রেমব্রীজ নামক এলাকায় একটি ভাড়াচালিত মটর সাইকেল তার বাবাকে চাপা দেয়। গুরুতর আহত আনোয়ার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২০৫ ঘ.