ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মহাখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা ওয়াসা।
শনিবার সকাল ১০টার দিকে এ খালের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওয়াসার নির্বাহী হাকিম কাজী ওয়াছিউদ্দিন।
পাগলারপুল সেতু থেকে নিকেতন বক্স কালভার্ট পর্যন্ত মহাখালী খালের দৈর্ঘ্য ৬৪৪ মিটার। এর ওপর প্রায় ৩০টি সেমি-পাকা ভবনের অবৈধ অংশ এবং ২৫টির মতো বস্তি ঘর রয়েছে বলে ওয়াসা কর্মকর্তারা জানিয়েছেন।
পাগলারপুল সেতু থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ সহযোগিতা করছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর কল্যাণপুর 'ঘ' খাল, ২৪ সেপ্টেম্বরে রামচন্দ্রপুর খাল এবং ১২ অক্টোবর কল্যাণপুর 'খ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১০৩০ ঘ.
bdnews24