ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই লাখ টাকার জাল টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. জালাল হোসেন ওরফে জামাল (২৩), মো.জাহাঙ্গীর আলম (২২) ও আবু হাসান (২৩)।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।
ওই তিন যুবক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন দোকান থেকে জাল টাকায় পণ্য কিনে টাকা ভাঙানোই তাদের কাজ। তবে জড়িত আর কারো নাম তারা পুলিশকে জানায়নি।
গ্রেপ্তারকৃত ওই তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৭৫৪
bdnews24