২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জুতা তৈরির কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জুতা তৈরির কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পূর্ব রামপুরার ভূইঁয়া গলিতে এ ঘটনা ঘটে। নিহত মো. ইসলাম (২৫) স্থানীয় একটি জুতার কারখানার শ্রমিক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অন্য শ্রমিকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাসা থেকে কারখানায় আসার পথে কারখানার অদূরে দুর্বৃত্তরা ইসলামকে বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে ওই কারখানার তিন শ্রমিক দুপুর সোয়া ২টার দিকে ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই তিন শ্রমিককে ক্যাম্পে আটক রেখে থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান এসআই। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৪৪ ঘ.