২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূ খুন

পূর্ব শত্র"তার জের ধরে গাজীপুরে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

গাজীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে গাজীপুরে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী নুর নাহার (৪৩) একই গ্রামের শাহাদত হোসেন ওরফে সাধুর স্ত্রী। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, স্থানীয় জাহাঙ্গীর ও মনির তার দলবল নিয়ে রাতে নুর নাহারের বাড়িতে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর চাকু দিয়ে নাহারের বুকে আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী নাহারকে টঙ্গী হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাজীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫২৩ ঘ.