দিনাজপুর/ঝিনাইদহ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে প্রতিপক্ষের হামলায় দিনাজপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন এক রিকশাচালক।
দিনাজপুর ও ঝিনাইদহের দুটি হত্যাকাণ্ডই ঘটে সোমবার রাতে। দিনাজপুরে নিহতের নাম অলিউর রহমান (৪০)। তার বাড়ি জেলা শহরের মিশন রোডে। ঝিনাইদহে নিহতের নাম আইনাল হোসেন (৪৫)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে।
অলিউর রহমানের বড় ভাই সালাউদ্দীন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাত সাড়ে ১০টার দিকে শহরের মিশন রোড এলাকায় অলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
অলির পাশাপাশি তার ভাই শাহীন সরকারসহ আরো তিন জন জখম হন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল সাংবাদিকদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে।
রিকশাচালক আইনালের লাশ পাওয়া যায় বাবরা গ্রামের একটি ইটভাটার কাছে কালভার্টের নিচে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন।
নিহতের ছেলে জামির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনাল যশোর শহরে রিকসা চালান। সোমবার সন্ধ্যার আগে যশোরের পথে বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে লাশ দেখে গ্রামবাসী বাড়িতে খবর দেয়।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24