২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন। রোববার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বুদ্ধিমন্ত ঘটকের ছেলে সুনিল ঘটক (৫০) তরনী হালদারের ছেলে নব কুমার হালদার (৬০)। কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা জানান, বিকালে বৈকুন্ঠপুর বিলে মাছ ধরতে যায় সুনিল। সন্ধ্যার দিকে বৃষ্টি নামলে তিনি পাশেই নব কুমার হালদারের ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে নবকুমার ও সুনিল ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নব কুমারের ছেলে পলাশ হালদার (১২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০১ ঘ.