ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষিত বর্জ্য ফেলে তুরাগ নদী দূষণের অপরাধে সাভারে একটি ডাইং কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
টেক্সটাউন লিমিটেড নামে ওই কারখানার মালিক পক্ষকে রোববার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে এনে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ পাওয়া গেলে কারখানা বন্ধ করা হবে বলে মালিকপক্ষকে সতর্ক করেন।
স¤প্রতি পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই কারখানায় ইটিপি বন্ধ পায়। সে সময় কারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে তুরাগ নদীতে প্রবাহিত হয়ে পরিবেশ দূষণের প্রমাণ পায় তারা।
নিট ফেব্রিক্স ডাইং এবং ফিনিশিংয়ের কাজ করা এ কারখানায় প্রতিদিন পাঁচ মেট্রিক টন নিট ফেব্রিক্স ডাইং করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/২০২০ ঘ.
bdnews24