২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার

সাজা হওয়ার দশ বছর পর চুয়াডাঙ্গায় ১৭ বছরের দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজা হওয়ার দশ বছর পর চুয়াডাঙ্গায় ১৭ বছরের দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে আবুল কাশেম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয়। আবুল কাশেম উপজেলার গাতিরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য নূর ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ওসি জিয়াউর রহমান জানান, ২০০১ সালে অস্ত্র আইনে দায়ের করা এক মামলায় কাশেমকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০০৫ সালে চুয়াডাঙ্গার বিশেষ ট্রাইব্যুনালে তাকে এ সাজা দেওয়া হয়। কাশেম গত ১০ বছর রাজশাহী অঞ্চলে আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/১৮২৮ ঘ.