২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তরুণীর লাশ উদ্ধার

চাঁদপুরের সদর উপজেলা থেকে এক অজ্ঞাত তরুণীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

চাঁদপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের সদর উপজেলা থেকে এক অজ্ঞাত তরুণীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি এলাকায় একটি ধান ক্ষেত থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান সাংবাদিকদের বলেন, লাশটি বেশ কিছুদিন আগের। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ফেলে রেখে যায়। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আলমগীর বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৩০ ঘ.