পটুয়াখালী, অক্টোবর ০৭ ( বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- ডাকাতির মামলায় পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় লেবুখালী ফেরীঘাট থেকে ডাকাত মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামে।
দুমকি থানার ওসি মো. শাহ নেওয়াজ জানান, ১৯৯৯ সালে দুমকি উপজেলার জলিসা গ্রামের একটি ডাকাতির মামলায় মিজানের ৭ বছর ৬ মাসের কারাদণ্ড হয়।
তার বিরুদ্ধে পটুয়াখালী জজ কোর্টে আরো একটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৪১ ঘ.
bdnews24