২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম

নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর এবং জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

নড়াইল, অক্টোবর ০৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর এবং জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত বাচ্চু (৪০) পৌরসভার বরাশুলা গ্রামের মৃত সৈয়দ কমর আলীর ছেলে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাশেম জানান, বাচ্চু রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় জেলা কারাগারের সামনের এক দোকানে বসেছিলেন। এ সময় এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি। এসআই হাশেম বলেন, "এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাচ্চুকে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/জেকে/২৩২৭ ঘ.