নরসিংদী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশালে ঢাকা-চট্টগ্রাম রেল পথে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘোড়াশালের আপ পয়েন্টে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন রেলওয়ের নরসিংদীর স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালবাহী ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।"
উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৩২ ঘ.
bdnews24