২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসের ধাক্কায় দাদি-নাতির মৃত্যু

পূজা দেখতে যাওয়ার পথে যশোরের মণিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই পরিবারের আরো চার সদস্যসহ অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

যশোর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূজা দেখতে যাওয়ার পথে যশোরের মণিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই পরিবারের আরো চার সদস্যসহ অন্তত ১০ জন। বুধবার দুপুরে যশোর-মণিরামপুর সড়কের আমিনপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। প্রতিবাদে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে এলাকাবাসী। নিহতরা হলেন- উপজেলার লক্ষণপুর গ্রামের গোপাল দাসের মা হরিদাসি (৫৫) ও তার ছেলে বাপ্পি (৮)। মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপাল দাসের পরিবারের সদস্যরা পূজা দেখার জন্য নসিমনে করে কেশবপুর যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে আমিনপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক সম্ভব হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৮৫৩ ঘ.