গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে গত দুই দিন ধরে দুটি লাশ ভাসছে বলে স্থানীয়রা জানিয়েছে।
নদীর কালীগঞ্জ সীমায় মঙ্গলবার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।
তবে বুধবার বিকাল পর্যন্ত লাশ দুটি তোলা হয়নি বলে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার জসিম উদ্দিন সাংবাদিকদের জানান।
তিনি বলেন, মসলিন কটন মিলের দক্ষিণে নদীতে লাশ দুটি ভাসছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, নরসিংদীর সীমানায় শীতলক্ষ্যা নদীতে দুটি লাশ ভাসছে বলে তিনি শুনেছেন।
এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24