২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে তিন স্থানে সড়ক দুর্ঘটনায় ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

গাজীপুর অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে তিন স্থানে সড়ক দুর্ঘটনায় ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাগুলোয় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জামালপুরের নারায়নপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ট্রাকের হেলপার হাবিব (২২) এবং ভোলার লাল মোহন থানার ওমরপুর গ্রামের বাসিন্দা রিকশাচালক ইউসুফ আলী (৫৫)। মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেলিপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামালপুর থেকে ঢাকাগামী সব্জি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক-ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হাবিব মারা যান। প্রায় একই সময়ে বোর্ড বাজার এলাকায় ওই মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক ইউসুফ আলী নিহত হন বলে পুলিশ জানায়। মহাসড়ক পুলিশের কোনাবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় আব্দুল আলীম ফিলিং ষ্টেশনের সামনে অজ্ঞাত এক গাড়ি নিচে পড়ে এক নারী (৩৫) মারা যান। ময়না তদন্তের জন্য লাশগুলো গাজীপুর সদর হাসপাতালে পাঠনো হয়েছে। বিডিসিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/১৮৩৫ ঘ.