২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

রাজবাড়ী. অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফিড মিলের কাছে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার জিয়াদুল ইসলাম (৪২) যশোর সদর উপজেলার পুরাতন কসবা কাঠালতলী এলাকার আবুল বাশারের ছেলে। তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রে তৈরি সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ মিলিমিটারের একটি পিস্তল উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সামিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯ টার দিকে সোহাগ পরিবহনের বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করলে জিয়াদুলের কোমর থেকে অস্ত্র ও গুলি বেড়িয়ে পড়ে। জিয়াদুল বাসে চড়ে যশোর থেকে ঢাকার সাভারে যাচ্ছিলো বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ কর্মকর্তা সামিনুল বলেন, "জিজ্ঞাসাবাদে জিয়াদুল জানিয়েছে সে ২ হাজার টাকার বিনিময়ে সাভারের জনৈক জাকির হোসেনের কাছে এই অস্ত্রটি পৌছে দিতে যাচ্ছিলো।" গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, এ নিয়ে গত সাত মাসে সড়কপথ থেকে মোট নয়টি অস্ত্র এবং ৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে সাতটি বিদেশি পিস্তল, একটি এলজি এবং একটি কাটা বন্দুক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩২ ঘ.