২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বালু তোলা নিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদী থেকে বালু উত্তোলনকারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদী থেকে বালু উত্তোলনকারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গজারিয়া থানার ওসি আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজা কনস্ট্রাকশনস নামের একটি প্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজের জন্য পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে মেঘনা-গোমতী নদী থেকে বালু তোলা শুরু করে। কিন্তু নদী তীরবর্তী বাউশিয়া গ্রামের লোকজন নদী ভাঙ্গনের আশঙ্কায় তাদের বাধা দেয়। এ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাউশিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। ওসি জানান, সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। এছাড়া পুলিশ তিন গ্রামবাসীকে আটক করে দাউদকান্দি থানায় নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে আরজু মিয়া জানান। বিডিনিউজ টোয়েঢন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৪৩ ঘ.