২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর কারাগারে কয়েদীর মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:54 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

রংপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মিয়া (৪০) নামের ওই কয়েদীর মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। মোস্তফার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। তার বাবার নাম ছলিমুদ্দিন। জেলার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মোস্তফা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০০৮ সাল থেকে রংপুর কারাগারে ছিলেন। "সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।" জেলার জানান, ময়না তদন্ত শেষে বিকেলে মোস্তফার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/সিএস/০০৪৯ ঘ.