চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত বিধান কুমার (২০) পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালি এলাকার উত্তর পাড়ার রতন কুমারের ছেলে।
সোমবার বিকাল ৩টার দিকে নিজ বাসায় মোবাইল ফোনে চার্জ দিতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর বিধানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৮২৩ ঘ.
bdnews24