২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে চাকমা নারী খুন

খাগড়াছড়ির সদর উপজেলা থেকে প্রতিমা চাকমা (৩৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

খাগড়াছড়ি, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির সদর উপজেলা থেকে প্রতিমা চাকমা (৩৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে উপজেলার কমলছড়ি গ্রামের একটি ছড়া থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রতিমার স্বামী প্রীতি বিকাশ চাকমা সাংবাদিকদের জানান, শনিবার সকালে তার স্ত্রী মাঠে কাজ শেষে বাড়ি ফিরে আসেন। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রতিমাকে না পেয়ে তিনি আশপাশে খোঁজ করেন। পরে মধ্যরাতে বাড়ি থেকে আধ মাইল দূরে একটি ছড়ার মধ্যে তার হাত-পা বাধা গলাকাটা লাশ পায় এলাকাবাসী। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পরেননি তার স্বামী। এলাকার প্রধান দুর্গ মোহন কারবারী বলেন, "খুব সম্ভবত তাকে (প্রতিমা) ধর্ষণের পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।" খাগড়াছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৪৪ ঘ.