পাবনা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী থেকে এক পাকিস্তানি প্রকৌশলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় ঈশ্বরদীর ঢুলডি এলাকার নিজস্ব অফিস থেকে মোহাম্মদ জাভেদ (৪৫) নামের ওই প্রকৌশলীকে অপহরণ করা হয় বলে জানায় পুলিশ।
জাভেদ ঈশ্বরদী স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার (জিএম)।
ঈশ্বরদী থানার ওসি হানিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ব্যক্তি ঢুলডি এলাকা থেকে জাভেদকে অপহরণ করে। তবে কী কারণে কারা তাকে অপহরণ করেছে তা জানা যায়নি।
তিনি জানান, ঈশ্বরদী স্পিনিং মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল মালেক এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন। এতে তিনি জাভেদকে পাকিস্তানি নাগরিক বলে উল্লেখ করেন।
তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১০ ঘ.
bdnews24