২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নৌকা বাইচ

নরসিংদী শহর সংলগ্ন মেঘনা নদীতে শনিবার দুপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

নরসিংদী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহর সংলগ্ন মেঘনা নদীতে শনিবার দুপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোইং ফেডারেশনের সহযোগিতায় শেরেবাংলা ক্লাব নরসিংদী প্রতিবছরের মতো এবারো এ প্রতিযোগিতার আয়োজন করে। রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলভাটা থেকে নরসিংদী পৌর এলাকার ইউএমসি জুটমিল ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় হাজার হাজার মানুষ উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। শেরেবাংলা ক্লাব নরসিংদী'র সাধারণ সম্পাদক জাহির হোসেন জানান, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নড়াইল থেকে বর্ণিল সাজে এসেছে ৩২টি নৌকা ও প্রতিযোগী দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়ার আজিজ মেম্বারের নৌকা। রানার্স আপ হয়েছে নরসিংদীর মোজাম্মেল হক ভূইয়ার নৌকা। বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেরেবাংলা ক্লাব নরসিংদীর সভাপতি কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী আহসান, পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.