২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার

প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ফরিদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা। শনিবার দুপুর আড়াইটার দিকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। রোগীর মৃত্যুর পর এক সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে শুক্রবার রাত ১২টার দিকে কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষানবিশ চিকিৎসক পরিষদ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জুলফিকার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে শিক্ষানবিশ চিকিৎসকরা। এর আগে শনিবার সকালে পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, গেট পাস চালু ও ইন্টার্নি চিকিৎসকদের আবাসন ব্যবস্থার দাবি জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৫৫ ঘ.