২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোনার বারসহ যুবক গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোরেরাতে নোয়াগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সোনরহাট সীমান্ত ফাঁড়ির সুবেদার আনোয়ার হোসেন। আটক মো. জব্বার মিয়া (৩৫) উপজেলার গোরাগ্রামের মৃত খলিল আহমদের ছেলে। সুবেদার আনোয়ার হোসেন জানান, প্রায় ১০ তোলা ওজনের একটি সোনার বার নিয়ে জব্বার সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলো। উদ্ধার সোনার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি। জব্বারকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩৫ ঘ.