২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগর রণক্ষেত্র. পুলিশ নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষে এক পুলিশ নিহত এবং চার পুলিশ ও কয়েকজন সাংবাদিকসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে জনতা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষ শুরু হয়। জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

শামীম আহমেদ মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বিমানবন্দরের প্রতিবাদে সড়ক অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে শ্রীনগরে এক পুলিশ নিহত এবং চার পুলিশ ও কয়েকজন সাংবাদিকসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য হলেন উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান (৪৫)। চারজন পুলিশ সদস্য এবং কয়েকজন সাংবাদিকসহ আহত হন ৪২ জন। আহত সাংবাদিকদের দুজন বাংলা দৈনিক প্রথম আলো ও বেসরকারি টিভি এটিএন নিউজ'র প্রতিবেদক, এছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিকও আহত হন। বাকি আহতদের পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জের শ্রীনগরে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকে স্থানীয়রা জনতা সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। ফলে সকাল থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম। তিনি বলেন, 'ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।" রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, শ্রীনগরে সংঘর্ষে আহত পাঁচ পুলিশ সদস্যকে সোমবার বিকাল পৌণে ৩টার দিকে এই হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে মতিউরকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত পুলিশ সদস্যের বিস্তারিত পরিচয় জানা এবং এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। স