রাজবাড়ী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শনিবার রাতে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতুরি গ্রামে বাড়ির কাছে নিহত হন করম আলী (৬৫)। তিনি ওই গ্রামের খিদির সর্দারের ছেলে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, রাত ৮টার দিকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত করম আলীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ থানার উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন মুন্সী বলেন, করম আলী এক সময় চরমপন্থি দলের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারাণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24