বাগেরহাট, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ক্ষুদ্র চাষিদের ট্রলিসহ আটটি পাওয়ার ট্রিলার দিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা।
উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিকালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স এসব পাওয়ার ট্রিলার হস্তান্তর করেন।
প্রথম পর্যায়ে একশ' জন কৃষকের চারটি দলকে দেওয়া হয়েছে ট্রলিসহ আটটি পাওয়ার ট্রিলার।
এই প্রকল্পের আওতায় উপজেলার পাঁচশ' কৃষকের কুড়িটি দলকে পর্যায়ক্রমে ৩২টি পাওয়ার ট্রিলার ও আটটি পাওয়ার থ্রাশার (মাড়াই কল) দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এফএও'র কমিউনিকেশন স্পেশালিস্ট বনানী মল্লিক বলেন, সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ফুড ফ্যাসিলিটি কর্মসূচির আওতায় উপকূলীয় জেলার কুড়িটি উপজেলায় এই কর্মসূচি চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এড স্পাইকার্স বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষকদের খাদ্য উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার প্রশংসা করেন।
কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, আগামী দশ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নে এফএও দেশের মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছে।
ফকিরহাটের ইউএনও মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন, জেলা কৃষি স
bdnews24