২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় শ্রমিক নিহত

ঢাকার সাভারে শ্রমিকবাহী বাসের নিচে চাপা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

সাভার, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে শ্রমিকবাহী বাসের নিচে চাপা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (২৫) বগুড়ার শেরপুর উপজেলার দিঘির হাসরা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি সাভার হেমায়েতপুর এলাকার ভারটেক্স গ্র"পের প্রতিষ্ঠান ট্রেড ওয়াল্ড লিমিটেড পোশাক কারখানার আয়রনম্যান। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে হেমায়েতপুর স্ট্যান্ডের কাছে ভারটেক্স গ্র"পের শ্রমিকবাহী বাসে ওঠার সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ বাস ও এর চালককে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১২ ঘ.