২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের হুঁশিয়ার করলো সর্বোচ্চ আদালত

আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনজীবীদের হুঁশিয়ার করেছে সর্বোচ্চ আদালত। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনজীবীদের হুঁশিয়ার করেছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের কর্মসূচি মেনে নেওয়া হবে না। দৈনন্দিন কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের সম্পর্কে 'অপমানজনক' মন্তব্যের প্রতিবাদ ও বেঞ্চ পুনর্গঠনের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির আদালত বর্জন করে বিক্ষোভ করে। সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। কর্মসূচিতে বিএনপি সমর্থক আইনজীবীরা অংশ নিলেও সরকার সমর্থক আইনজীবীরা তা প্রত্যাখ্যান করে ওই সময় আদালত কার্যক্রমে অংশ নেন। বাইরে বিক্ষোভের মধ্যেও সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আদালতের কার্যক্রম শুরু করে। দিনের কার্যতালিকায় যাওয়ার আগে আইনজীবীদের কর্মসূচি নিয়ে কথা বলে আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা করা হবে। সর্বোচ্চ আদালতে বিশৃঙ্খলা নজিরবিহীন। আইনজীবীদের বিক্ষোভের দিকে ইঙ্গিত করে আপিল বিভাগ বলেছে, "আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আদালত ইচ্ছা করলে তাদের দুই মিনিটে সরিয়ে দিতে পারে। কিন্তু আদালত আজ তা করছে না। "তবে ভবিষ্যতে যদি এ ধরনের বিশৃঙ্খলা হয়, তবে তাদের সরিয়ে দেওয়া হবে (আই উইল হ্যাভ দেম ক্লিয়ার)।" এক পর্যায়ে এজলাসে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করে আদালত বলে, "সর্বোচ্চ আদালতে এ ধরনের বিশৃঙ্খলা কি করা যায়। এটা তো ট্রেড ইউনিয়নের মতো হলো। আইনজীবীরা চাইলে সমিতিতে (আইনজীবী সমিতি) এ ধরনের কর্মসূচি করতে পারেন।" এজলাসে উপস্থিত বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার আইনজীবী সমিতির এ কর্মসূচির বিষয়ে বলেন, "আমরা এ ধরনের কর্মসূচির নিন্দা জানাচ্ছি।" সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, "কারণ থাক বা নাই থাক, কেউই আইনের ঊর্ধ্বে নন।" আইনজীবীদের কোনো দাবি থাকলে তা নিয়ে সরাসরি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর উল ইসলাম বলেন, "হাইকোর্টের বেঞ্চ গঠন নিয়ে আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে যেতে পারতেন।" এদিকে কর্মসূচির পর সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "মাননীয় প্রধান বিচারপতি পুলিশ বেষ্টনীর মধ্যে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন। "আমরা শুনেছি, প্রধান বিচারপতি আদালতে আমাদের কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। যার নিন্দার ভাষা আমাদের নেই। এটা তার আসনকে কলঙ্কিত করেছে। সাধারণ আইনজীবী ও দেশবাসী এর বিচার করবে।" সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি ও আইন অঙ্গনকে পবিত্র রাখার জন্য সমিতির এ আন্দোলন বলে দাবি করেন মাহবুব। তিনি বলেন, "আইনজীবীরা অত্যন্ত ধৈর্য সহকারে তাদের কর্মসূচি পালন করেছেন। এরপরও যদি আইনজীবীদের উস্কানি দেওয়া হয়, তার পরিণতি হবে ভয়াবহ।" অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "বর্তমান প্রধান বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলা, ৫ম সংশোধনী ও ক্যান্টনমেন্টের বাড়ির (খালেদা জিয়ার বাড়ি) মামলায় রায় দিয়েছেন বলে একটি মহল তার ভাবমূর্তি ক্ষুণ