ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় এলাকার উপ-নির্বাচন বৃহস্পতিবার। এ দিন পাঁচ বিভাগের ১২ পৌরসভাতেও নির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেসহ সব এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।
বুধবার হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. এমরান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট অনুষ্ঠানের সব সরঞ্জাম তাদের হাতে পৌঁছে গেছে।
অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি'র দাবির পরও এ নির্বাচনে সেনা মোতায়ান করা হচ্ছে না। বিজিবি, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন তার সবই নেওয়া হয়েছে। ভোটারা যাতে নির্বিঘে
bdnews24