নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে শহরের কালীরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কালীরবাজার সিরাজদৌল্লাহ রোডের কালী মন্দিটিতে রোববার রাতে চুরি হয়। দুর্বৃত্তরা মন্দিরের ফটক ভেঙে প্রতিমার শরীরের ৩১ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপার অলঙ্কার নিয়ে যায়।
গ্রেপ্তার হয়েছেন- শহরের সিরাজদৌল্লাহ রোড কুমুদিনী বাগান এলাকার মো. সিরাজ মোল্লার ছেলে সোহেল মিয়া (২১) ও আসলাম মিয়ার ছেলে সোহেল খান (২৩)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24