বেনাপোল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে শিশু ও নারীসহ ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোর রাতে বড় আচড়া সীমান্ত থেকে এদের আটকের পর পুলিশে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এদের বাড়ি ঢাকা, খুলনা, বরিশাল ও নড়াইলের বিভিন্ন এলাকায়। বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- ময়না বেগম (২২), আয়শা বেগম (২২), শিলা বেগম (২৩), আমেনা বেগম (৩২), সাথী বেগম (২২), বাসন্তী মন্ডল (৩০), স্বপ্না বেগম (২০), সুমি আক্তার (২৪), গীতা ঘোষ (২২), হেনা বেগম (৩২), শিশু শারমীন আক্তার, আক্তার মোল্লা (২৫), এনামুল সিকদার (৩০), সাখাওয়াত হোসেন (৪০), নাসির শেখ (৪০), সোহাগ হোসেন (১৮), নাজমুল হোসেন (১৮), শান্ত মিয়া (২৩), সুবোধ বিশ্বাস (৪৩), আলো ঘোষ (২০), সহিদুল্লাহ (২১), মিজান (৪২), উজ্জ্বল মিয়া (১৮), আব্দুল আলিম (২৫), মিন্টু মিয়া (৩০), ইসমাইল হোসেন (২৪), আলী আকবর (২৪), শরিফুল (২৮), সুজন কুমার (২৫), চয়ন কুমার (১৮) ও প্রণয় বিশ্বাস (২৪)।
বেনাপোল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্র তাদের বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি জওয়ানরা তাদের আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24